• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

হবিগঞ্জ জেলার মাধবপুর থানা পুলিশের অভিযানে রোড ডাকাতির সরঞ্জামসহ ০৩ ডাকাত গ্রেফতার

মোঃ নজরুল ইসলাম খান / ২০২ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:
গত ০৬/০৯/২০২৪ খ্রিঃ রাত অনুমান ০০.১০ ঘটিকার সময় বাদী মছরুর আহমদ উনার মেয়ের জামাই ওমর মোস্তফা বিদেশ গমণে বিদায় দেয়ার জন্য সিলেট শহর হতে পরিবারের ০৮জন
সদস্যসহ একটি মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রাপথে রাত অনুমান ০৩.৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন বুধন্তী এলাকায় পৌঁছালে ডাকাত দলের একটি পিকআপ গাড়ী ও প্রাইভেটকারে করে ১০/১২ জনের ডাকাতদল দেশীয় অস্ত্র-শস্ত্র সহকারে যাত্রী বহনকারী মাইক্রোবাসটির সামনে ডাকাতদের ব্যবহৃত প্রাইভেটকার দিয়ে ব্যারিকেড দেয় এবং তাদের নিয়ন্ত্রণে নিয়ে মাইক্রোবাসটির গ্লাস ভাংচুর করে গাড়ীর ভিতরে আরও ১০/১২ জন ডাকাত উঠে ড্রাইভারকে মারধর করে ড্রাইভিং সিট হতে ড্রাইভারকে নামিয়ে ডাকাতদের একজন নিজে ড্রাইভিং করেন এবং অন্যান্য ডাকাতরা গাদাগাদি করে মাইক্রোবাসের ভিতর বসে। মাইক্রোবাসের ভিতর যাত্রীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত,মুখ ও চোখ ওড়না দিয়ে বেধে ফেলে এবং মাইক্রোবাসের ড্রাইভার ও বাদী মছরুর আহমদকে মারধর করে আহত করে। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা মাইক্রোবাসটি ঢাকা সিলেট মহাসড়ক হতে মাধবপুর থানাধীন ৬নং শাহজাহানপুর ইউপি,সুরমা চা বাগানের ফয়েজাবাদ ডিভিশনের ১৩ নম্বর সেকশন পাকা সড়কের উত্তর পাশে কাচা রাস্তার উপর নিয়ে গাড়ী হতে নামিয়ে মাইক্রোবাসের যাত্রীদের সাথে থাকা (১) বিভিন্ন নোটের নগদ ৬৬,০০০/-টাকা এবং বিকাশের মাধ্যমে ১৫,২২৫/-টাকা, মোট ৮১,২২৫/-টাকা, (২) মোট ১০ ভরি ০২ আনা ওজনের স্বর্ণের অলংকার, মূল্য অনুমান ১০,২০,০০০/- টাকা এবং (৩) ০৮ টি মোবাইল ফোন, মূল্য অনুমান ২,৪৩,০০০/-টাকা। সর্বমোট লুণ্ঠিত মালামালের মূল্য অনুমান ১৩,৪৪,২২৫/-টাকা ছিনিয়ে নিয়ে ডাকাত সদস্যরা ০৬.০০ ঘটিকা সময় যাত্রীদের বাগানে বাঁধা অবস্থায় ফেলে রেখে ডাকাতরা তাদের গাড়ী নিয়ে চা বাগানের ভিতর দিয়ে পালিয়ে যায়।

মামলাটি রুজু হওয়ার পর হবিগঞ্জ জেলার সুযোগ্য মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল হক খান মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় জনাব নির্মলেন্দুচক্রবর্তী, সহকারী পুলিশ সুপার, মাধবপুর সার্কেল এর সার্বিক তত্বাবধানে মাধবপুর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে মাধবপুর থানার অফিসার ফোর্সগণ ঘটনার সহিত জড়িত ডাকাত সালমান উদ্দিন (৩৩)কে গ্রেফতার করে ০২ (দুই) দিনের রিমান্ডে আনিয়া জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মামলার ঘটনার সহিত জড়িত (১) মোঃ স্বপন মিয়া (৩১), পিতা-মৃত জলফু মিয়া, সাং-অলিপুর (পোস্ট-শাহজীবাজার), থানা-শায়েস্তাগঞ্জ, (২) জীবন চৌধুর (২৫), পিতা-আলেক চৌধুরী, সাং-বাকর নগর, ইউপি-১১নং বাঘাসুরা, থানা-মাধবপুর, (৩) মোঃ নাছির মিয়া (৫৬), পিতা-মোঃ ছোয়াব আলী, সাং-আরিছপুর, থানা-মাধবপুর, সর্ব জেলা-হবিগঞ্জদের নাম ঠিকানা প্রকাশ করলে মাধবপুর থানার কয়েকটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান হতে উল্লেখিত আসামীদের গ্রেফতার করা হয়। আসামী মোঃ স্বপন মিয়ার হেফাজতে থাকা ডাকাতির সময় লুণ্ঠিত টাকা হতে নগদ ৩৪,০০০/-টাকা, A5 মডেলের স্যামসাং স্মার্ট ফোন, ০১ টি বাটন ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত সাদা রংয়ের প্রাইভেটকার ও আসামী মোঃ নাছির মিয়ার হেফাজত হতে ০২ টি রামদা উদ্ধার করা হয়। অন্যান্য মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতারের নিমিত্তে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/