• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দলের চার নেতা বহিষ্কার

এম এ মোমিন / ৩৫৬ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০-ই সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ ফজলে রাব্বী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ওই চার স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

বহিষ্কার হওয়া স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- ঢোলারহাট ইউনিয়ন শাখার সিনিয়র সহ সভাপতি লাফিজুর, যুগ্ম সম্পাদক সোনাহার, যুগ্ম সম্পাদক ফারুক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুল।

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে ফজলে রাব্বী বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে ওই চারজনকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের তাদের সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সরকার মোহাম্মদ নুরুজ্জামান নুরু ও সাধারণ সম্পাদক সোহেল রানা আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/