• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঘুষ দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই – নওগাঁর নবাগত পুলিশ সুপার

মোঃ নুর সাইদ ইসলাম / ২১০ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ নুর সাইদ ইসলাম:
সুন্দর-সুশৃঙ্খল নিরাপদ শান্তিপূর্ণ নওগাঁ গড়তে চাই,ঘুষ দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই বলে মন্তব্য করেছেন নওগাঁর নবাগত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন। বুধবার বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় পুলিশ সুপার বলেন,নওগাঁ সবচেয়ে শান্তিপূর্ণ একটি জেলা।এখানকার মানুষ তাদের কাজ কর্ম নিয়ে ব্যস্ত এবং তারা কোন রকম বিশৃঙ্খলা করেনা।নওগাঁর মানুষ এই  শৃঙ্খলা ধরে রাখলে আমরা তাদের পাশে থেকে সর্বদা শৃঙ্খলা অব্যাহত রাখার চেষ্টা করবো। সুন্দর-সুশৃঙ্খল নিরাপদ শান্তিপূর্ণ নওগাঁ গড়তে চাই,ঘুষ দুর্নীতি মুক্ত পুলিশ বাহিনী গড়তে চাই।

পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন বলেন, পুলিশকে আরও আধুনিক ভাবে জনবান্ধব পুলিশে রুপান্তর করে মানুষের সার্বিক নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করা হবে।এ জেলায় আমি আসার পড় থেকেই আপনারা সেটি উপলব্ধি করতে পেরেছেন, পুলিশকে জনকল্যাণমুখী হতে হবে, যতদিন যাবে ততদিনই আপনারা এটি টের পাবেন, ধিরে ধিরে আরও আপনারা সেটি উপলব্ধি করতে পারবেন।যারা নির্যাতনকারী, অত্যাচারী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধী তারা আমার আপনার ও জনগণের দুশমন। সম্মিলিতভাবে আমরা তাদের রুখে দিব।

মতবিনিময় সভায় সাংবাদিকরা নওগাঁয় অসহনীয় যানজট,মাদকব্যবসা,জুয়া,
চাঁদাবাজিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে পুলিশ এইসব অপরাধমূলক কাজের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহসানুজ্জান, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, ডিআইও-১ বজলার রহমান, সদর থানার ওসি জাহিদুল হক,জেলা ডিবির পরিদর্শক ইনচার্জ হাসমত আলীসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/