• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ডোমারের বামুনিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

সোহেল রানা / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সোহেল রানা,ডোমারঃ

নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ময়বুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মোস্তফা আলমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়।

মঙ্গলবার (১০সেপ্টেম্বর) সকাল ১১টায় বামুনিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম এডহক কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষক ময়বুলকে সাময়িক বরখাস্ত করেন।
অফিস আদেশে জানা যায়,গত ৫ই ফেব্রয়ারী-২০১৪ইং সালে ৬লক্ষ টাকা ঘুষ নিয়ে রেজাউল করিম নামে একজনকে গ্রন্থাগারিক পদে ভূয়া নিয়োগ প্রদান করেন প্রধান শিক্ষক।

পরবর্তীতে নিয়োগটি ভূয়া জানতে পেরে রেজাউল করিম নীলফামারী আমলী আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন।মামলায় জেল হাজতে প্রেরণ ও বাদীকে উল্লেখিত টাকা ফেরৎ দিয়ে আপোষ মিমাংসা করেন অভিযুক্ত প্রধান শিক্ষক। পিটিশন মামলাটি নিষ্পত্তি হলে পরবর্তীতে বিভাগীয় মামলা রুজ্জু হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রধান শিক্ষক ময়বুল ইসলামকে বামুনিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে বিরত রাখা আবশ্যক।কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষক ময়বুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/