• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

চিলাহাটিতে মাদ্রাসা শিক্ষকের বিচার দাবিতে মানববন্ধন

সোহেল রানা / ১৮৬ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

সোহেল রানা,ডোমারঃ

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি জামেউল-উলুম ফাজিল (বিএ) মাদ্রাসার শিক্ষার্থীদের ৮ দফা দাবি প্রদানের ঘটনায় শিক্ষার্থীদের উপর শিক্ষক কর্তৃক দমন নীতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ই সেপ্টেম্বর) সকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি চৌরাস্তায় সমবেত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে মাদ্রাসা শিক্ষক ইলিয়াস হোসেনের বিচারের দাবিতে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করলে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলনে অংশ নেয়।

পরে, চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন করে। সেখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে মোঃ আব্দুর রহমান, তুহিন, মাহমুদ হোসেন, সচেতন মহলের পক্ষে রকিব হোসেন রন, সাজ্জাদ চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপুল, ডন, আদনান, বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে শিক্ষানুপযোগী শিক্ষক, ছাত্র নির্যাতনকারী ও স্বেচ্ছাচারী আখ্যা দিয়ে অভিযুক্ত শিক্ষক ইলিয়াস হোসেনের শাস্তির দাবি জানায়।

এব্যাপারে কথা বলতে চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জাকির হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/