• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সের আগস্ট পরিসংখ্যান

সোহেল রানা / ২৩৩ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

সোহেল রানা,ডোমারঃ

নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি বছরের আগস্ট মাসে প্রদত্ত সেবা সমূহের পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। প্রায় ১০ হাজার রোগী আগস্টে সেবা নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রবিবার (৮ই সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী গত আগস্ট মাসের প্রদত্ত সেবা সমূহের পরিসংখ্যান প্রকাশ করেন।

পরিসংখ্যানের তথ্য মতে জানা যায়, হাসপাতালের বহির্বিভাগে ৫ হাজার ৮৭৩ জন, অন্তঃবিভাগে ১ হাজার ৪৪৩ জন এবং জরুরী বিভাগে ১ হাজার ৫৭৯ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে।

এছাড়া গর্ভবতী ও প্রসূতি বিভাগে এএনসি সেবা ৫২২ জন ও পিএনসি সেবা নিয়েছেন ২৬২ জন রোগী। আগস্টে হাসপাতালটিতে ৯১টি নরমাল ডেলিভারি ও ২৬টি সিজারিয়ান ডেলিভারি সম্পন্নের মাধ্যমে নবজাতকদের ভূমিষ্ট করা হয়।

আরও জানা যায়, গত মাসে ১টি হাইড্রোসিল সহ আরও ৩টি মেজর অপারেশন করা হয়েছে। এছাড়া জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য ১৩৩ জনের ভায়া টেস্ট করলে ২ জনকে এই রোগে শনাক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/