• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ফেনীর ছাগলনাইয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দশ

মহিউদ্দিন মহি খন্দকার / ২৫৩ Time View
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

মহিউদ্দিন মহি খন্দকার

স্টাফ রিপোর্টার ॥

চট্টগ্রাম ফেনী ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ জানতে পারে যে, ফেনীর ছাগলনাইয়া ঘোপাল ইউনিয়নের দক্ষিন লাঙ্গলমোড়া এলাকার পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি আগ্নেয়াস্ত্র সহ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।

গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১টায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ মজিবর (৪০), পিতা-মৃত আনোয়ার উল্লাহ পাটোয়ারী,মোঃ দেলোয়ার হোসেন (২৮), পিতা- মোঃ সিরাজ সরদার, মোঃ মাসুদ (১৯), পিতা- আবুল বাশার ঢালী, মোঃ সোহেল (২৫), পিতা- মোহর আলী মাঝি, মোঃ জহির (২৪), পিতা- আব্দুল মালেক গাজী, মোঃ জহির ইসলাম (২১), পিতা- শরবত আলী বেপারী, মোঃ ইকবাল হোসেন (২১), পিতা- মৃত রফিক নকতি,মোঃ সালাউদ্দিন (১৯), পিতা- আলাউদ্দিন, মোঃ রুবেল (২২), পিতা- মোঃ আমির হোসেন, সর্ব সাং- উত্তর চরমোহনী, থানা- লক্ষীপুর সদর, জেলা- লক্ষীপুর এবং আব্দুর রহিম (১৯), পিতা- বেলাল হোসেন, সাং- পুরাতন পুলিশ কোয়ার্টার, থানা- ফেনী সদর, জেলা-ফেনী’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশিকালে আসামিদের দেখানো ও সনাক্ত মতে তাদের হেফাজতে থাকা ০৩ টি সিএনজির ভিতর হতে ০১টি একনালা বন্দুক, ০১টি ছুরি, ০১টি চাপাতি, ০১টি কিরিচ এবং ডাকাতির কাজে ব্যবহৃত ০৩টি সিএনজি জব্দ সহ আসামিদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের বেশিরভাগ সদস্য লক্ষীপুর জেলার বাসিন্দা এবং তারা আন্তঃজেলা ডাকাতির সাথে জড়িত। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখী সাধারণ পথচারীকে জিম্মি করে অস্ত্রের ভয় দেখিয়ে ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থ ডাকাতি করে, এবং ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত যানবাহন থামিয়ে আকস্মিক আক্রমণ করে যত দ্রুত সম্ভব ডাকাতি করার পরিকল্পনা করে বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামিদের এবং জব্দকৃত আলামতসমূহ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে ফেনী জেলার ছাগলনাইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/