• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই জলদস্যু আটক

মুহাম্মদ আরিফ / ১৮৩ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

মুহাম্মদ আরিফ: স্টাফ রিপোর্টার

ভোলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই জলদস্যু কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিন জোন।

সোমবার (২ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রেস ব্রিফিং এ তথ্য জানান মিডিয়া সেল কর্মকর্তা লেঃ কমান্ডার এইচ এম এম হারুন -উর-রশীদ।

তিনি জানান, ভোলা সদর উপজেলার বঙ্গের চর একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন জেলেদের জিম্মি করে তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে কোস্ট গার্ড অবগত হয়। ভুক্তভোগী জেলেরা কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীন হয়েছেন বলে জানা জেলেরা। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ২ই সেপ্টেম্বর রাত ১টা হইতে সকাল ৭টা পযর্ন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইজ ভোলা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে। ভোলার মেঘনা নদীর বঙের চর এলাকায় বাহাদুর বাহিনী নামক সক্রিয় একটি ডাকাত দলের আস্তানায় ঘন্টা ব্যাপি চিরনি অভিযান পরিচালনা করে। পরে অভিযান চালিয়ে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর বাহাদুর (৪২) ও তার সহযোগী ইকবাল হোসেন (২৬) কে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড তাজা গোলা, ২০ টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগত ১ লক্ষ ১৫ হাজার ৭৫ টাকাসহ আটক করা হয়৷

আটককৃত ডাকাত আলী আজগর বাহাদুর ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের গোলাম মোস্তফার ছেলে ও ইকবাল হোসেন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন চরমনষা গ্রামের আবুল কালামের ছেলে। পরে আটককৃত ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ তাদের কে ভোলা সদর মডেল থাকায় সোপর্দ করা হয়৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/