• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডোমারে অবসরজনিত বিদায় সংবর্ধনা

সোহেল রানা / ২০১ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

সোহেল রানা, ডোমারঃ

নীলফামারীর শতবর্ষী ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, সিনিয়র সহকারী শিক্ষক ভক্তি বিনোদ রায় ও অফিস সহকারী মোঃ আলী হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২রা সেপ্টেম্বর) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় আরও উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য উজ্জ্বল কানজিলাল, মোঃ মামুনুর রশীদ বসুনিয়া সজিব, মোঃ রাশেদুজ্জামান রাশেদ, মোঃ বেলাল হোসেন প্রমুখ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, সিনিয়র সহকারী শিক্ষক ভক্তি বিনোদ রায় ও অফিস সহকারী মোঃ আলী হোসেন উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিদায়ীদের সম্মানার্থে মানপত্র পাঠ সহ কর্মক্ষেত্রের স্মৃতিচারণ করা হয়। পরে, বিদায়ীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান ও উপহার সামগ্রী হস্তান্তর করে বিদ্যালয় কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/