• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ডোমারের চিলাহাটিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ৮ দফা দাবি

সোহেল রানা / ১৩৯ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

সোহেল রানাঃ

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসাকে মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপায়নের লক্ষ্যে সকল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্র সংসদ প্রতিষ্ঠা সহ ৮ দফা দাবি পেশ করা হয়েছে।

বুধবার (২৮শে আগস্ট) সকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রহমানের নেতৃত্বে মাদ্রাসাটির অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের কাছে ৮ দফা দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়, দক্ষতা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দিতে নির্বাচিত ছাত্র সংসদ প্রতিষ্ঠা, শ্রেণিকক্ষ সংস্কার, সম্প্রসারণ, বর্ধিতকরণ ও হোয়াইট বোর্ড স্থাপন, লাইব্রেরী, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব সহ যুগোপযোগী শিক্ষা কেন্দ্রিক ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত, শিক্ষা বান্ধব ক্যাম্পাস গড়তে ক্লাস চলাকালীন সময়ে বহিরাগতদের প্রবেশ এবং যানবাহনের পার্কিং সহ যাবতীয় অনিয়ম বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন, শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট পোশাক বাধ্যতামূলক, বোর্ডিং সংস্কার ও যথাযথ তত্ত্বাবধান নিশ্চিত করতে হবে।

এছাড়া শ্রেণিকক্ষে শিক্ষকদের নিয়মিত পাঠদান নিশ্চিত ও প্রয়োজনে শিক্ষকদের মধ্যে মনিটরিং টিম গঠন, দিনভর ক্লাসের পরিবর্তে মর্নিং শিফটে (সকাল ৯টা থেকে দুপুর ২টা ২০ মিনিট) নিয়ে আসা, মাদ্রাসার ভর্তি ফি সহ বিভিন্ন বোর্ড পরীক্ষার ফর্ম পূরণ কালীন বোর্ড কর্তৃক নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত ফি ধার্য্য করা যাবে না এবং প্রতিটি ফি রশিদমূলে আদায়, মাদ্রাসা স্টাফ কর্তৃক শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে যথাযথ সদাচরণ নিশ্চিত করা, শিক্ষক কর্তৃক প্রাইভেট বাণিজ্যের মাধ্যমে শর্ট সাজেশন সহ সকল প্রকার অনিয়ম মনিটরিংয়ের আওতায় আনা ও অভিযোগ পাওয়া গেলে তা তদন্তের মাধ্যমে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ সহ শিক্ষার্থীদের আমল-আখলাক বিকাশে গুরুত্ব প্রদান ও মাদ্রাসার সাংস্কৃতিক উন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এবিষয়ে চিলাহাটি জামেউল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জাকির হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমরা দ্রুততম সময়ের মধ্যে সকল দাবি পূরণ করতে যথাসাধ্য চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/