• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

লক্ষ্মীপুরে স্মরণীয় বন্যা

নাজিম উদ্দিন রানা / ৩২০ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

নাজিম উদ্দিন রানা :

লক্ষ্মীপুরে স্মরণীয় বন্যা মোকাবেলা করছে মানুষ জেলার সদর রায়পুর রামগঞ্জ কমলনগর রামগতি ও রায়পুরে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সাত লাখ মানুষ।ঘরবাড়ী ডুবে গেছে শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ।প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।এছাড়া
একই সঙ্গে লক্ষ্মীপুর জেলা শহর দিয়ে বয়ে যাওয়া রহমতখালীখালসহ ওয়াপদা খালগুলোতে পানি উপচে পড়ছে।
এতে লক্ষ্মীপুর পৌরসভার জে বি রোড, সমসেরাবাদ, লামচরী, মধ্য বাঞ্চানগর, পশ্চিম লক্ষ্মীপুর, মেঘনা রোড,রাজিব পুর,শিশু পার্ক, কালু হাজীসড়ক ও লাহারকান্দি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার মানুষ পানিবন্দি।বেড়ে চলছে মানুষের মাঝে দুর্ভোগ দেখা দিয়েছে,পানি বেড়েছে চার থেকে পাঁচ ফুট।

এমন পরিস্থিতিতে জেলা ও উপজেলা প্রশাসনের জেলা পুলিশের পক্ষে থেকে,জেলা বিএনপি জেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা দলীয় কর্মীদের নিয়ে ত্রাণ বিতরণ করেছে বন্যাতর্দের মাঝে।
নতুন করে তারিগঞ্জ কুশাখালী বশিকপুর মান্দারী দিগুলি ইউনিয়ন প্লাবিত হয়েছে।আশ্রয় কেন্দ্রে মানুষের সংখ্যা বাড়ছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানি সংকট।

এখন পর্যন্ত ৯ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া। বন্যার্তদের মাঝে ৫০৯মেট্রিক টন চাল,নগদ ১০ লক্ষ টাকা ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/