• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

দেবীগঞ্জে খেলার মাঠ দখল করে হালচাষ করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

Reporter Name / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতাঃ দেবীগঞ্জ উপজেলার বাবুর হাঠের পাশে এক খেলার মাঠ দখল করে হালচাষ করার প্রতিবাদে শিক্ষার্থী ও খেলোয়াড়গণদের মানববন্ধন।আজ (২১জুলাই) বিকেলে  বারহাট মাঠে মানববন্ধনের আয়োজন করেন শিক্ষার্থী ও খেলোয়াড়গণ ।

আল আমিন নামের এক শিক্ষার্থী বলেন,আমরা দীর্ঘদিন থেকে এই মাঠে খেলাদুলা করি হঠাৎ ১৭ জুলাই খেলতে এসে দেখি মাঠ চাষ করা। আমরা শিক্ষার্থীরা মাঠে থাকা অবস্থায় সপন নামের এক ব্যক্তি এসে বলেন এই জমি আমার এই খানে আর খেলাদুলা হবে না। যদি কাউকে মাঠে দেখি তাহলে তার পা ভেঙে দিব।

ইউশা নামের এক খেলোয়াড় বলেন, আমি বাবুরহাঠে আসলে স্বপন আমাকে নানান ধরনের হুমকি ধামকি দেয় এবং এই খেলার মাঠে আসতে নিষেধ করেন।

ইমরান নামের এক খেলোয়াড় বলেন, আমি ১৫ – ২০ বছর থেকে এই মাঠে খেলাধুলা করি কোন দিন শুনি নাই এই জমির মালিকানাদিন আজ হঠাৎ করে এই মাঠের মালিক বের হয়ে আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে এটা আমরা মানি না।

ওয়াসিম নামের এক সেচ্ছাসেবী বলেন,আমরা মাদককে না বলি খেলা কে হা বলি যারা এই মাঠ দখল করে শিক্ষার্থী ও খেলোয়াড়দের খেলার সমস্যা করতেছে তারা যেন মাঠ দখল না করে। খেলার মাঠ না থাকলে শিক্ষার্থীরা বেশী মাদকাসক্ত হতে পারে। তাই এই মাঠ শিক্ষার্থী ও খেলোয়াড়দের জন্য থাকা জরুরি।

সপন ইসলামের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান এই জমি আমার না আমাকে আব্দুর রাজ্জাক চাষাবাদ করে খেতে বলছেন তাই আমি হাল চাষ দিছি।

আব্দুর রাজ্জাকের মুঠো ফোনে ফোন দিলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেয় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/