• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

তাড়াশে ৮১ কেজি গাঁজাসহ আটক ৩

মোঃইয়াছিন আলী / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

মোঃইয়াছিন আলী সিরাজ গনজ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া এলাকায় একটি ট্রাক থেকে ৮১ কেজি গাঁ জাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জের অপস অফিসার মো. উসমান গণি।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যার দিকে ওই মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। জব্দ করা মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও।

আটকরা হলেন- রাজশাহী জেলার কর্ণহার থানার রড়মত্তপাড়া গ্রামের মো. বাবর আলীর ছেলে মো. মাইনুল ইসলাম (২৯), একই থানার বেজোড়া গ্রামের আব্দুল গফফার আলীর ছেলে মো. ফারুক হোসেন (২৮) ও কর্ণহার গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে মো. জুবাইর ইসলাম (২০)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২১ আগস্ট) বিকেলে চরহামকুড়িয়া বাজার এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে রাজশাহীগামী ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৮১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটি জব্দ ও ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনা-বেচা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/