• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

চর বিশ্বাসে এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার

মো: শফিকুল ইসলাম (শফিক) / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

মো: শফিকুল ইসলাম (শফিক)
বিশেষ প্রতিনিধি।

পটুয়াখালী গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোঃ মকবুল প্যাদার ছেলে মোঃ মানিক প্যাদার স্ত্রী খাদিজা বেগম (৩৬) কে রোজ গতকাল বুধবার সকাল আনুমানিক ১০টার সময় মানিক প্যাদার বসত ঘরে উত্তর পাশের বারান্দায় কে বা কাহারা ঘরে থাকা মাছ কাটা বডি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়লে মানিক প্যাদার বাড়িতে নারী পুরুষ সহ এই ঘটনা দেখতে শতশত লোকের ভিড় জমায়।বিষয়টি গলাচিপা থানা অবহিত করলে, এসআই মোক্তার হোসেন ও এএসআই শাহাবুদ্দিন ঘটনাস্থানে গিয়ে তদন্ত করে এবং সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য গলাচিপা থানায় নিয়ে যায়।

তবে এই হত্যাকাণ্ড কি কারণ এ বিষয় খাদিজার স্বামী মানিক্ প্যাদা ও তার ছেলে আবু রায়হানের কাছে জানতে চাইলে কিছুই তারা বলতে পারেনি। মানিক প্যাদার ঘরে গরু বিক্রি করা ৭৫ হাজার টাকা ছিল হত্যাকাণ্ডের পর সেটাও ঘরে পাওয়া গেছে। মানিক প্যাদা সকাল ৬টায় কৃষি জমিতে ধান রোপনে ব্যস্ত ছিল।

স্হানীয় সূত্রে জানা যায় মানিক প্যাদার স্ত্রী খাদিজা মানিক প্যাদার পুরান বাড়িতে সকাল ৭টায় যে কোন কাজের জন্যে গিয়ে সকাল ৯টার সময় বাড়িতে ফিরে আসছে।ছেলে আবু রায়হান দশম শ্রেণীর ছাত্র সকালেই মাদ্রাসায় ক্লাস করতে গিয়েছিলেন।

গলাচিপা থানার এসআই মোক্তার হোসেন জানান হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/