• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কোন অত্যাচারীর ঠাই ভোলাতে হবে না আন্দালিব রহমান পার্থ

মুহাম্মদ আরিফ / ২৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

মুহাম্মদ আরিফ: স্টাফ রিপোর্টার

গত ১৭ বছরে মানুষ অনেক অত্যাচারিত হয়েছে। কারণ বাংলাদেশের ৩০০ আসনে ৩০০টা জল্লাদ ছিল। এমন কোনো অপকর্ম নাই, যা এই আওয়ামী লীগের দালাল ও স্বৈরাচারী সরকারের এমপিরা করেন নাই। ভোলার মানুষও তার থেকে রেহাই পায়নি। ভোলার মানুষ একটা পরিবারের কাছে জিম্মি ছিল। কোন কথা বললেই মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিত। তাই আল্লাহ তায়ালা তাদের পতন করিয়ে দিয়েছে আজ তারা কোথায়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে সাড়ে চারটার সময় ভোলা শহরের নিজ বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

আন্দালিব রহমান পার্থ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা যে সরকার পেয়েছি, নতুন করে স্বপ্ন দেখার যে সুযোগ পেয়েছি, আমরা এমন কোনো কর্মকাণ্ড করবো যাতে সেই আত্মত্যাগকে অপমান করা হয়।

তিনি বলেন , গত ১৭ বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার মানুষের বুকের ওপর এমনভাবে চাড়াও হয়েছে যে মানুষ নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিল। প্রতিটি যায়গায় আন্দোলন করলে রাজাকার আর জামায়াত বলে আখ্যায়িত করত। সেটি করতে কোমলমতি শিশুদের সঙ্গেও যখন একই আচরণ করে সেই চাপ আর সহ্য করতে পারেনি।
তাই আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে।

আল্লাহ তায়ালা বারবার বলেন, আমার জমিনে অহংকারের সঙ্গে হেঁটো না। আল্লাহ দম্ভকারীকে, অত্যাচার কারী কে পছন্দ করেন না। আজকে আল্লাহ আওয়ামী লীগকে যে শিক্ষা দিয়ে দিয়েছেন। এ থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে।

তিনি বলেন, এখন ড. ইউনূস সরকারে এসেছেন। আমরা এ সরকারের পাশে আছি। আমরা বারবার বলেছি। রাষ্ট্র মেরামতের জন্য যত সময় দরকার হয় আপনি নিন। আমরা আপনার পাশে থাকব। একই সময়ে আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেন জল্লাদে রূপান্তরিত না হই। আজকে হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে কোনো দুর্বল মানুষের প্রতি যেন আমরা অত্যাচার না করি। এই অত্যাচার করলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। এই বিচার কিন্তু আমাদেরও হবে বাংলার মাটিতে। আমি সবাইকে বলতে চাই, অত্যাচারীর কোনো ঠাঁই ভোলাতে হবে না। আমরা অনেক অত্যাচারিত হয়েছি, আমাদের দ্বারা যেন কেউ অত্যাচারিত না হয়।’
এর আগে বিকেল ৩টার সময় ঢাকা থেকে ইলিশা লঞ্চঘাটে এসে পৌঁছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তাকে সংবর্ধনা জানাতে শত শত মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীরা ঘাটে এসে জড়ো হন। পরে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে তার বাসভবনে নিয়ে আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/