• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ইউনিয়ন পরিষদে তালা

আব্দুর রাজ্জাক / ২১৩ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

আব্দুর রাজ্জাক , নীলফামারী, ডিমলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলাধীন ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে পশ্চিম ছাতনাই ইউনিয়নের সাধারণ জনগণ। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের ঠাকুরগঞ্জ হাট/বাজারে এই মিছিল থেকে তার পদত্যাগের আহ্বান জানান ইউনিয়নবাসী।

এর আগে সকাল ১১.০০ ঘটিকায় ইউপি কার্যালয়ে এলাকাবাসী তালা লাগিয়ে দিয়েছিলেন। ইউনিয়নবাসীর অভিযোগ আনোয়ারুল হক সরকার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাৎ করে আসছেন।এলাকাবাসীর অভিযোগ যে চেয়ারম্যান জনগনের চেয়ারম্যান নয়,যাকে আমরা আমাদের প্রয়োজনে পাই না সেরকম চেয়ারম্যানের প্রয়োজন নাই। ইউপি সদস্য মামুন আর রশিদের বলেন,  চেয়ারম্যান ঠিকমতো পরিষদে আসেন না। পরিষদে আসা প্রায় সকল বাজেট চেয়ারম্যান কোনো কাজ না করেই আত্মসাৎ করেন। গত কিছুদিন আগে আসা উন্নয়ন সহায়তার জন্য আসা  ৯ লক্ষ টাকা  আত্মসাৎ করতে চাওয়ায় আমরা কেউ বাজেটে স্বাক্ষর  করি নাই ।সে জন্য চেয়ারম্যান বাজেটকে ফেরত  দিয়ে দেন।   চেয়ারম্যানের কারনে   এলাকাবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন।তিনি আরও বলেন যে পশ্চিম ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান হয়েও নিজ ইউনিয়নে তাকে পাওয়া যায় না। তিনি অন্য ইউনিয়নে তাঁর শ্বশুর বাড়িতে থাকেন। ইউনিয়নবাসী তার কাছ থেকে কোন ধরনের সেবা পায় না। ইউনিয়নের গ্রাম্য বিচার সালিশ বা গ্রাম্য আদালত তিনি কোনও দিন করেন নি। তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়েও আসতেনই না।

উল্লেখ্য, তিনি গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/