• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ভোলায় ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

মুহাম্মদ আরিফ / ২৪৯ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

মুহাম্মদ আরিফ: স্টাফ রিপোর্টার

ভোলায় এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় ও ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের অবহেলায় সোনিয়া বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (১৯ আগষ্ট) রাত ১০টার দিকে ভোলা সদর রোড এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।

নিহত সোনিয়া ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ কামাল মিয়ার স্ত্রী।

নিহতের স্বজনরা জানায়, সোনিয়া কে অন্তঃসত্ত্বা অবস্থায় সোমবার বিকেল পাঁচটায় ভোলা এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে তাকে ভর্তি করানো হয়। ভর্তি করানোর পর ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত যে নার্স ছিল তিনি রাত ৮ সময় সোনিয়া কে ৫ থেকে ৭ টা ইনজেকশন ও স্যালাইন দেওয়া হয়।
এতে কিছুক্ষণ পর অন্তঃসত্তা সোনিয়ার অবস্থা খারাপ হতে থাকে, অন্তঃসত্ত্ব সোনিয়ার সজনরা নার্স কে ডাকলে উনি সাড়া না দিয়ে বসে বসে ফোনে ভিডিও দেখে আর পেয়ারা খাচ্ছে। এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে কোন ডাক্তার বা কোন অভিজ্ঞ নার্স কেউ ছিলনা এবং ডায়াগনস্টিক কর্তৃপক্ষ কোন ব্যবস্থাও গ্রহণ করেনি। এতে ওই নারীর অবস্থা আরো খারাপ হতে থাকে এবং মুখ, নক,চোখ দিয়ে রক্ত বের হতে থাকে। রাত ১০ টার সময় ডাক্তার কে ফোন দেওয়া হলে, কিছুক্ষণ পর ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করে।

অভিযোগে এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করা হলে ঐ নার্স এবং কর্তৃপক্ষ কাউকে খুঁজে পাওয়া যায়নি। এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ভোলা সদর হাসপাতাল ডাঃ কে এম শফিকুজ্জামান (সিভিল সার্জন) বলেন প্রতিটা ডায়াগনস্টিক সেন্টারে তিনজন করে ডাক্তার থাকবে, একজন ডাক্তার ২৪ ঘন্টা থাকবে। এ বিষয় দ্রুত তদন্ত করা হবে, তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/