• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে বিভিন্ন আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ মুসলিম হক বিরল / ২৪৯ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

মোঃ মুসলিম হক বিরল (দিনাজপুর) প্রতিনিধি

বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শোভাযাত্রা, আলোচনা সভা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২০আগস্ট ২০২৪) সকাল ১১টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিরল পৌর শাখার উদ্যোগে হাসপাতাল রোড বকুল তলা মোড়,দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল। পরে এক বণার্ঢ্য র‌্যালী বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির, দিনাজপুর জেলা শাখার দুর্দিনের কান্ডারী, সংগ্রামী সহ-সভাপতি এবং দিনাজপুর-২(বিরল-বোচাগঞ্জ) আসনের আগামীর কর্ণধার, মাটি ও মানুষের নেতা জনাব মোঃ মোজাহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম সধারন সম্পাদক ও বিরল উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ। আলোচক হিসেবে ছিলেন, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোমিনুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম ও শাহ আলম এর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, সাধারন সম্পাদক নুর জামাল (সোনাহার), জেলা বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক নুর ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুর রহমান, তাঁতী দলের আহবায়ক লুৎফর রহমান, শ্রমিক দলের আহবায়ক একরামুল হক চুন্নু, কৃষকদলের সিনিয়র সহসভাপতি মোল্লা কাজল, ছাত্র দলের আহবায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/