• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

মির্জাপুরে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী সন্ত্রাসীদের হামলায় আহত

মোঃ রুবেল মিয়া , জেলা প্রতিনিধি টাঙ্গাইল  / ১২৪ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

টাঙ্গাইলের মির্জাপুরে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম হিসাব রক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ (৩১) এর উপর গত ১৫ আগস্ট (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয় প্রাঙ্গনে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। সে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের মোঃ হোসেন আলীর ছেলে।

 

গত ১৪ আগস্ট (বুধবার) রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার অপসারণের দাবিতে বিক্ষোভ আন্দোলন করে। ছাত্র-ছাত্রীদের আন্দোলনের প্রেক্ষিতে প্রধান শিক্ষক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নিকট পদত্যাগ পত্র জমা দেন। আহত আবুল কালাম আজাদের ভাষ্য, ছাত্র-ছাত্রীদের এই আন্দোলনের জন্য প্রধান শিক্ষক তাকে দায়ী করেন। প্রধান শিক্ষকের ধারণা, তার অনিয়ম দুর্নীতির খবর সে ছাত্র-ছাত্রীদের কাছে প্রকাশ করেছে। যেহেতু সে বিদ্যালয়ের অফিস সহকারি এবং হিসাব রক্ষক, কাজেই প্রধান শিক্ষকের কিছু কিছু অনিয়ম ও দুর্নীতির খবর তার জানা ছিল। এই কারণে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে ভাড়া করা বহিরাগত সন্ত্রাসী দিয়ে তার উপর হামলা চালিয়েছে। আবুল কালাম আজাদ আরো বলেন, আমাকে আক্রমণ করার পূর্বে সন্ত্রাসীরা স্কুলের কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেয়, যেন ছাত্রছাত্রীরা আমাকে বাঁচাতে না পারে।

 

 

ঘটনার পর আহত আবুল কালাম আজাদকে প্রথমে নিকটস্থ একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় আছে। তাকে হামলার ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/