• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঠাকুরগাঁও ১ আসনের সাবেক এমপির রমেশ চন্দ্র সেন আটকের পর কারাগারে

এম এ মোমিন / ১৯১ Time View
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁও ১ আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন কে গতকাল তার রুহিয়ার বাসা থেকে আটক করা হয়েছে। আটকের পর আজ গ্রেফতার দেখিয়ে বিস্ফোরক মামলায় ঠাকুরগাঁও এক আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

এই মামলায় শনিবার বিকেল সাড়ে তিনটায় সাবেক এমপিকে রমেশ চন্দ্র সেনকে আদালতে তোলা হলে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের বিচারিক রাজিব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলাটি দায়ের করেন ঠাকুরগাঁও হাজীপাড়ার স্থানীয় বাসিন্দা রিপন নামে এক ব্যক্তি।
পুলিশ জানায়, তিনি অসুস্থ্য থাকায় রিমান্ড চাওয়া হয়নি পরবর্তীতে রিমান্ডের আবেদন করা হবে।
এর আগে শুক্রবার রাতে সাদা পোশাকে পুলিশের একদল সদস্য সাবেক এপি রমেশ চন্দ্র সেনকে তার নিজ বাসভবন রুহিয়া থেকে আটক করে। তিনি আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।
আটকের সময় রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, সাদা পোশাকে পুলিশের ১০-১৫ জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। তারা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য হতে পারেন। রমেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু বলেন নি তারা।
অঞ্জলি সেন আরও জানান, সবার কাছে অস্ত্র ছিল। রমেশকে তারা বলেন, ওঠেন আমাদের সাথে চলেন। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি, কিন্তু তারা কিছু বলেনি৷
এ বিষয়ে সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে আটকের ফর গ্রেফতার দেখানো হয়েছে কারণ তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
তথ্য, গত ১৬/০৮/০২৪ খ্রি. ঠাকুরগাঁও সদর থানার মামলা নং-১২, তারিখ- ১৬/০৮/২০২৪, ধারা- ১৪৩/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ০৩ ধারা মোতাবেক ঠাকুরগাঁও -০১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব রমেশ চন্দ্র সেন, এমপি, সভাপতি, পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও সদস্য, উপদেষ্টা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ’কে পুলিশ হেডকোয়ার্টাস ঢাকার একটি বিশেষ টিম গ্রেফতারপূর্বক ঠাকুরগাঁও সদর থানা পুলিশ হেফাজতে নিয়ে আসে।
পরবর্তীতে অদ্য ১৭/০৮/২০২৪ খ্রি. ঠাকুরগাঁ সদর থানার মামলা নং-১২, তারিখ- ১৬/০৮/২০২৪, ধারা- ১৪৩/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ০৩ ধারা মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/