• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সিরাজগঞ্জে সড়কের বেহালাবস্থার সৃষ্টি জন সাধারণের চরম দূর্ভোগ

মোঃইয়াছিন আলী / ১২৩ Time View
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

মোঃইয়াছিন আলী সিরাজ গনজ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পশ্চিম বাজার এলাকার সড়ক নানা কারণে বেহালাবস্থার সৃষ্টি হয়েছে। এতে এলাকার জন সাধারণের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাজারের প্রধান সড়কে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই জমে যায় হাঁটুপানি এবং বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় দীর্ঘদিন ধরে এ জনস্বার্থের সড়ক সংস্কার হয়নি। এ সড়ক দিয়ে এলাকার ৮/৯ টি গ্রামের লোকজন চলাচল করে প্রতিদিন। এ চলাচলে ছোটখাট যানবাহনসহ অনেকেই দূর্ঘটনার শিকার হয়ে থাকে। স্থানীয় অনেক পথচারী বলেন, উক্ত উপজেলা কার্যালয়ের সন্নিকটে ওই জনস্বার্থের সড়ক দীর্ঘদিন ধরে বেহালাবস্থার সৃষ্টি হয়েছে। আওয়ামীলীগ সরকার আমলে এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন হলেও এই জনস্বার্থের রাস্তা সংস্কারের কাজ হয়নি। এ সড়ক দিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের অনেক কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চলাচল করছে প্রতিনিয়ত এবং কামারখন্দ-বেলকুচি উপজেলাসহ বিভিন্ন স্থানে যাতায়াতে এ সড়ক এলাকা দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলও করছে জীবন ঝুঁকি নিয়ে। তারা আরো বলছেন, আগে এলাকার মানুষ বলে থাকতেন, যার কপাল মন্দ সে যায় কামারখন্দ। আর সেই কামারখন্দ এখন দেখতে প্রায় সিঙ্গাপুরের মতো। অথচ জনস্বার্থের এ সড়ক সংস্কারের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন, ইতিপূর্বে ওই সড়ক সংস্কারের ব্যবস্থা গ্রহনের আলোচনা উঠেছিল। অজ্ঞাত কারণে সেটি এখন স্থগিত রয়েছে। তবে এ সড়ক সংস্কারে শিঘ্রই ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/