পুলিশি বাঁধা, ভয়-ভীতি পরিবেশে অবস্থান কর্মসূচী পালন করেছে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নেতা-কর্মীরা বুধবার(১৪ আগস্ট) বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচী পালন করে। এ সময় উপজেলা চত্বরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঢল নামে। অবস্থান কর্মসূচী শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সরকারের সময় দলীয় কর্মসূচী পালন করতে গিয়ে অসংখ্য মামলা, হামলা, পুলিশি হয়রানি ও নির্যাতনের শিকার সরাইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও জাসাস এর নেতা-কর্মীরা উক্ত কর্মসূচী পালনকালে উচ্ছ্বসিত থাকতে দেখা যায়।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী (ডি এম দুলাল), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: নুরুল আমিন মাস্টার, উপজেলা যুবদলের সদস্য সচিব মো: নুর আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর মাস্টার, সদস্য সচিব জয়নাল আবেদীন রাজু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা উপজেলা ছাত্রদলের সাবেক নেতা খন্দকার মোস্তাক আলম রিগান, উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের (জাসাস) আহবায়ক আহসানুল করিম রিপন, সদস্য সচিব সৈয়দ জাকির হোসেন, উপজেলা শ্রমিক দল নেতা শাহ আলমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের অসংখ্য নেতা-কর্মী উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
https://slotbet.online/