• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নোয়াখালী সদরে বিএসটিআই কর্তৃক নজরদারি অভিযান পারিচালনা

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার / ১৮৭ Time View
Update : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা সদর ও সংলগ্ন এলাকায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কর্তৃক নজরদারি অভিযান পরিচালনা করা হয়।

 

উক্ত অভিযানে মেসার্স কেনাকাটা সুপার শপ, মাইজদী, ডিসি অফিস সংলগ্ন, নোয়াখালী নামক প্রতিষ্ঠানকে তাদের বিক্রিত বিভিন্ন প্রসাধনী ও মসলা পণ্যের অনুকূলে বিএসটিআই সিএম সনদ ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ করার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। নোয়াখালী সদরের পৌর বনিক সমিতির বাজারে বিভিন্ন মুদীর দোকান, ফল বিক্রেতা, মাছের দোকান, মুরগি বিক্রেতা, গরুর মাংসের দোকানের ব্যবহৃত ওজন যন্ত্র সমূহ পরীক্ষা করা হয়, ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। মেসার্স বাবলু মিট হাউস নামক গরুর মাংস বিক্রেতা প্রতিষ্ঠানের বাটখারা পরিক্ষা করে তা ত্রুটিপূর্ণ পাওয়ায় জব্দ করা হয়। মুদি দোকান সমূহকে বি এস টি আই’র সিএম সনদ ও মোড়কজাত সনদ বিহীন পণ্য বিক্রয় থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়। বিশ্বনাথ জুয়েলার্স, বিশ্বরূপ জুয়েলার্স. শতরুপা জুয়েলার্স এর ওজন যন্ত্র পরীক্ষা করে সঠিক পাওয়া যায়। প্রতিষ্ঠানসমূহ কে ভরি এককে স্বর্ণ বিক্রি না করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। মেসার্স মুঘল দরবার, সদর, নোয়াখালী নামক মিষ্টি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের এবং মোড়কজাত পণ্যের সনদ গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

 

উক্ত অভিযান বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নোয়াখালী এর কর্মকর্তা জনাব জিশান আহমেদ তালুকদার, সহকারী পরিচালক (সিএম), জনাব সুমন সাহা, সহকারী পরিচালক (মেট) এবং প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, পরিদর্শক (মেট) এর সমন্বয়ে পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/