অবৈধ নিয়োগ, কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদসহ ১১ দফা দাবী আদায়ে কর্মবিরতি পালন করছে ঝিনাইদহ চক্ষু হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।১৪ আগস্ট ২০২৪ ইং তারিখ বুধবার সকাল থেকে কর্মবিরতি দিয়ে হাসপাতালের গেটের সামনে অবস্থান নেয় তারা। হাসপাতালের সভাপতি জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম ও সদ্য পদোন্নতি পাওয়া সহকারী পরিচালক, মিলন হোসেনের বিরুদ্ধে টাকার বিনিময়ে ৩৮ জন কর্মচারী নিয়োগ ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ করেন তারা।
কর্মবিরতি চলাকালে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য দেন। তারা দ্রুত এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে দুর্নীতিবাজদের বাধ্যতামুলক অবসরের দাবী জানান। এদিকে কর্মবিরতি পালন করায় ভোগান্তিতে পড়েছে জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে সেবা নিতে আসা শত শত রোগী। সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে বিভিন্ন রোগী ও স্বজনদের ।
https://slotbet.online/