• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্বরাষ্ট্র উপদেষ্টা এম, সাখাওয়াত হোসেন এর পদত্যাগের দাবীতে খুলনায় বি,এন,পির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খান মোঃ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আওয়ামীলীগ কে বাংলাদেশের পুরাতন ও বৃহত্তর একটি সংগঠন হিসেবে আখ্যায়িত করে আওয়ামীলীগ কে পুনরায় তাদের দলকে পূনর্গঠিত করে রাজনীতীতে সক্রিয়তার যে বক্তব্য দেয় তারই প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে খুলনা জেলা বি, এন, পি তাদের জেলা কার্যালয়ের সামনে গতকাল রাত আনুমানিক ৯ টার সময় বিক্ষোভ ও সমাবেশ করে এবং সমাবেশ পরবর্তি শহরে তারা বিক্ষোভ মিছিলও বের করে।

 

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করে সভায় বক্তারা বলে, যখন দেশে শান্তি ও স্বস্তি ফিরে এসেছে ঠিক তখনি স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত বাংলাদেশের রাজনীতীকে ঘোলাটে করার জন্য বিতর্কিত বক্তব্য দিয়ে বাংলাদেশের রাজনীতীকে আবার অশান্ত করার চেষ্টা করছে। আমরা তাই অবিলম্বে এই বিতর্কিত স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করছি। আপনারা জানেন দির্ঘ্য ১৬ বছর একটি স্বৈরাচারী সরকার ১৮ কোটি বাংঙালির উপর পাথরের মত বসেছিলো। যাদেরকে হটানোর জন্য বাংলাদেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। শত শত ছাত্র জনতা শহীদ হয়েছে। আজকে যে ষড়যন্ত্র হচ্ছে আমরা বেচে থাকতে এই বাংলার মাটিতে হতে দেবনা। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রকে প্রতিহত করে বাংলার মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে দিতে হবে। একটি মানুষের গায়ে যদি আচড় লাগে কাউকে কিন্তু ছেড়ে দেওয়া হবেনা।

 

বক্তারা আরো বলেন মিছিল চলাকালীন যদি কোনো অতিউৎসাহী ব্যাক্তি ইট-পাটকেল মারে,ভাংচুর করে আপনারা তাকে তাৎক্ষনিক ধরে বি,এন,পি অফিসে নিয়ে চলে আসবেন। অতিউৎসাহী লোকেরা আমাদের ভেতরে ঢুকে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/