• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছরের বঞ্চনার কথা তুলে ধরে উন্নয়নের প্রতিশ্রুতি মাসুদ সাঈদীর সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল

উপজেলা  জামায়াতে ইসলামী সাথে সাংবাদিকদের মতবিনিময়

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, সন্দ্বীপ, চট্টগ্রাম / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার কর্ম‌রত বি‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেকট্র‌নিক্স মি‌ডিয়া‌র সংবাদকর্মী‌দের  সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী  ছাত্র শিবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

(১২ আগস্ট)  সোমবার  রাত ৮ টায় এনাম নাহার মোড়ে  বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার কার্যালয়ে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি  ইলিয়াছ সুমনের সভাপতিত্বে মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বর্তমানে দেশের এই ক্রান্তিকালীন সময়ে দেশ গঠনে দলমত নির্বিশেষে কীভাবে কাজ করা যায় তা নিয়ে মতবিনিময় সভা  হয়। সভার শুরুতে বাংলাদেশ জামায়াতে  ইসলামী সন্দ্বীপ  উপজেলা শাখার আমীর সাবেক ইউপি চেয়ারম্যান  মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ  বৈষম্য বিরোধী আন্দোলন  যে সকল ছাত্রজনতা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন আন্দোলনে অংশ গ্রহনকারী সকল ছাত্রজনতার প্রতি। তিনি আওয়ামীলীগ সরকারের ১৬ বছরে  রাজনৈতিক রোষানলে পড়ে জামায়াতে  ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের  যে সকল নেতৃবৃন্দ শহীদ হয়েছেন তাদেরকে কৃতজ্ঞভরে স্মরণ করেন ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন। বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদারের সঞ্চালনায়  মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন  সন্দ্বীপ  উপজেলা জামাতের সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান  মাওলানা আবু তাহের, উপজেলা জামাতের কর্ম পরিষদ সদস্য মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা এস এম হালিম উল্ল্যাহ, শূরা কর্মপরিষদ সদস্য মাস্টার জাপর ইকবাল, শূরা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন সিরাজী, তথ্য ও প্রচার সম্পাদক শাহেদ খান, শূরা কর্মপরিষদ সদস্য আবদুল ওয়াদুদ কাউছার,, মাওলানা সোলাইমান চৌধুরী, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মাওলানা জিয়াউল হাসান।

বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দর মধ্যে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক   মাস্টার রিদোয়ানুল বারী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, অর্থ সম্পাদক আবদুল হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব, দপ্তর সম্পাদক  ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, কার্যকারি সদস্য   মাহমুদুল হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/