• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

নান্দাইলে লাল মিয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

Reporter Name / ১৮১ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামের নীরিহ কৃষক লাল মিয়া ওরফে সেলিম মিয়া (৩৫) হত্যার মামলার আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার সহ ফাঁসির দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাদী অসিম মিয়া সহ তার পরিবার ও এলাকাবাসী। এছাড়া আসামীর পরিবার কর্তৃক মিথ্যা-ভাংচুর ও লুটপাটের মামলায়, হত্যা মামলার বাদীর পরিবারকে হয়রানি করার গুরুতর অভিযোগ তুলে ধরা হয়। সোমবার (১২ আগস্ট ) ১১ নং খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করে লাল মিয়া ওরফে সেলিম মিয়া হত্যা মামলার বাদী অসিম মিয়া ও তার পরিবার। সাংবাদিক সম্মেলনে বাদী অসিম মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন এবং জানান হত্যা মামলার আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে এসে মামলার বাদিসহ তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এছাড়া ও আরো বক্তব্য রাখেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দীন বাচ্চু । পরে বাদীর পরিবার-পরিজন ও এলাকাবাসী লাল মিয়া ওরফে সেলিম মিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি- ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। মামলার বাদী আসিম মিয়া সহ পরিবারের লোকজন জানান, হত্যা মামলা দায়েরের পর থেকে আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য বাদী পক্ষকে ভয়ীভীতি ও হুমকি দিয়েই কান্ত হয়নি, বরং বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের মিথ্যা মামলা দিয়ে বাদীর পরিবার ও এলাকার নিরীহ লোকজনকে হয়রানি করছে। উক্ত মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদান সহ লাল মিয়ার খুনীদের দ্রুত গ্রেফতার ও ফাসিঁর জোর দাবী জানিয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন বাদী পরিবার। এসময় উক্ত মানববন্ধনে নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/