পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ আগস্ট মঙ্গলবার আসর বাদ মির্জাগঞ্জের দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসা জামে মসজিদে সর্বস্তরের জনগণের আয়োজনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ্জ আশ্রাফ আলী হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর ফরাজী,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো:হারুন মুন্সি,উপজেলা বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম খোকন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো:মোবাবরক মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য প্রফেসর মোস্তাফিজুর রহমান,সহ সভাপতি আনোয়ার সিকদার,বিএনপি নেতা এডভোকেট মো:ফরহাদ হোসেন,মির্জাগঞ্জ উপজেলা যুবদল এর আহবায়ক গাজী রাশেদ শামস,উপজেলা যুবদল এর সদস্য সচিব গাজী আতাউর রহমান, উপজেলা যুবদল নেতা মো:শফিকুল ইসলাম (শফিক),উপজেলা ছাত্রদল এর আহবায়ক আবুল বাশার মোকলেচ,মির্জাগঞ্জ উপজেলা জামায়াত ইসলাম এর আমীর মাওলানা মো:সিরাজুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও জামায়াত এর অঙ্গ সংগঠন এর অনেক নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন এলাকার অগনিত ধর্মপ্রান মুসুল্লিরা।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দারুসসুন্নাত মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মো. শামসুদ্দোহা।
দোয়া অনুষ্ঠানে কোটা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য,বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য।
এছাড়াও বাংলাদেশের শান্তি সমৃদ্ধি কামনা করা হয়।
https://slotbet.online/