• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঈশ্বরদীতে এটিএম বুথে বন্ধ , ভোগান্তিতে গ্রাহকরা

মোঃ কাদের হাসান পাবনা , (ঈশ্বরদী) প্রতিনিধি / ১৬৬ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

ঈশ্বরদীতে প্রায় সব এটিএম ও সিআরএম বুথ বন্ধ, ব্রাক ব্যাংক ও সিটি ব্যাংকের বুথ খোলা থাকলেও নেই টাকা।
ইসলামি ব্যাংকের বুথে টাকা থাকলেও নেটওয়ার্ক সমস্যা।
এতে টাকা তুলতে এসে ভোগান্তিতে সাধারণ গ্রাহকদের।
ব্যাংকের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনে দীর্ঘদিন ব্যাংকিং কার্যক্রমে অচলাবস্থা নেমেছিল। পাশাপাশি ইপিজেট, পারমাণবিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন হওয়ায় সবাই টাকা তুলতে ভীড় করে এটিএম বুথ গুলোতে
এতে করে আজ সব ব্যাংকের বুথে টাকা শেষ হওয়ার বুথ বন্ধ রয়েছে।
শুক্রবার (৯ আগষ্ট) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় শহরের স্টেশন রোড এলাকার প্রিমিয়ার, ব্যাংক এশিয়া, প্রাইম, মিউচুয়াল ট্রাস্ট, ডাচ বাংলা, সাউথইস্ট, এনআরবি, সোনালী ও রূপালী ব্যাংকের বুথ গুলো বন্ধ রয়েছে।
ব্র্যাক ব্যাংকের বুথ খোলা থাকলেও নেই টাকা।
আর ইসলামী ব্যাংকের বুথ খোলা রয়েছে তবে নেটওয়ার্ক সমস্যা।
শহরের পোষ্ট অফিস মোড় এলাকায় ও আলহাজ্ব মোড়স্থ মিউচুয়াল ট্রাস্ট, মার্কেন্টাইল ও ডাচ বাংলা বুথ গুলো বন্ধ রয়েছে।
সিটিব্যাংকের বুথ খোলা থাকলে নেই টাকা।

উপজেলা বাঘইল এলাকার বাসিন্দা আব্দুর রহমান জানান তিনি বাজারে কিছু জারুরী ঔষধ নিতে এসেছিলেন, কাছে কিছু টাকা কম থাকায় তার ব্যাংকের কার্ড দিয়ে বুথ থেকে টাকা তুলতে যান কিন্তু সব ব্যাংকে বুথ বন্ধ থাকায় তিনি বিপদে পড়েন।

শহরের শেরশাহ্ রোড এলাকার বসিন্দা বায়েজিত রহমান জানান জরুরী প্রয়োজনে তিনি বাইরে যাবেন তার এখন নগদ টাকা প্রয়োজন তিনি সব ব্যাংকে বুথ ঘুরেই টাকা তুলতে পারছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/