• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

লক্ষ্মীপুরে সংঘর্ষে নিহত ১১ আহত ৭০

Reporter Name / ১৬০ Time View
Update : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

মো: নাজিম উদ্দিন রানা :

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা সর্বাত্নক অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে এ পযর্ন্ত ১১জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লক্ষ্মীপুর সদর উপজেলায় শহরের ঝুমুর তমিজ মার্কেট এলাকায় আন্দোলনকারী সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে ১১জন নিহত।নিহতদের মধ্য ৭জন যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী ও বাকি ৪ জন আন্দোলনকারী।এছাড়া সংঘর্ষে আন্দোলনকারী এবং যুবলীগ
ছাত্রলীগের
৭০ নেতাকর্মী আহত হয়ে শহরের ভর্তি রয়েছে,এর মধ্যে ৫৫জন গুলিবিদ্ধ।
সব মিলিয়ে এ জেলায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।নিহত হওয়ার বিষয়ে এ প্রতিনিধিকে নিশ্চিত করেন লক্ষীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার,ডাক্তার অরূপ পাল।

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও তাদের সাথে অংশগ্রহণকারী যুবদল ছাত্রদল বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগ করা হয়েছে সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক,আলহাজ্ব মহুরম এম, এ, তাহেরের বাসভবনে।

এ ছাড়া কয়েটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী আন্দোলনকারী এবং ছাত্রদল যুবদলসহ লক্ষ্মীপুর প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাংচুর করে এবং সাংবাদিকদের সাথে অশালীন আচরণ করে।
এসব ঘটনায় সাংবাদিকও আহত হয়েছেন।

আজ (৪ই আগষ্ট) রোজ রবিবার সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে এসব সংঘর্ষ ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখন শহরের বিভিন্ন পয়েন্ট দখল নিয়ে রেখেছে, আন্দোলনকারীরা।তবে সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কোন আইনশৃঙ্খলা বাহিনীকে রাস্তায় ডিউটিরত অবস্থায় দেখা যাইনি।
এ সময় আহত নিহত ঘটনাস্থলের আশপাশে কোনো সাংবাদিক প্রবেশ করতে পারেনি। সাংবাদিকদের ক্যামেরা দেখলেই তাদের ওপর হামলা চালায় আন্দোলনকারীরা।

সরেজমিনে দেখা যায়, লক্ষ্মীপুর- রায়পুর (আংশিক) ২ আসনের সংসদ সদস্য এডভোকেট, নুরুউদ্দিন চৌধুরী নয়ন এর বাড়ি ভাঙচুর করা হয়েছে।
এদিকে লক্ষীপুর শহরে বিভিন্ন স্থানে দোকান গাড়ি ভাংচুর কয়েকটা মোটরসাইকেলে অগ্নিসংযোগ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা।
এ ছাড়া লক্ষ্মীপুর জেলা বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনা,ভাংচুর করেছে। এতে ৫ থেকে ৭জন সাংবাদিক আহত লাঞ্ছিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/