• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

হবিগঞ্জে ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘর্ষে নিহত- ১

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার / ২০২ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

হবিগঞ্জে ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক আহমেদ নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে ছাত্র-জনতার সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন।

নিহত মোস্তাকের বাড়ি সিলেটের টুকের বাজার এলাকায়।

তিনি হবিগঞ্জে বিদ্যুতের ঠিকাদার শ্রমিকের কাজ করছিল।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিলকে কেন্দ্র করে হবিগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।

জুমার নামাজের পর থেকেই শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হবিগঞ্জ শহরের কোর্ট জামে মসজিদ এলাকায় প্রথমে ব্যারিকেড দেয় ছাত্ররা। সেখানে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটে।

ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক শ’ রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে।

সূত্রে জানা যায়, ছাত্র-জনতার সংঘর্ষের সময় জেলা আওয়ামী লীগের অফিস, জেলা শিক্ষা অফিস, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির এমপির বাসভবনসহ বেশ কিছু স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়!

 

এ বিষয়ে পুলিশ, আওয়ামী লীগ কিংবা ছাত্রদের সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

নিহত মোস্তাক আহমেদ মরদেহ হাসপাতালে রাখা হয়েছে!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/