• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কাউখালীতে বিআরডিবি জনবল সংকট,সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগীরা

Reporter Name / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসের জনবল সংকট থাকার কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ভুক্তভোগীরা।

অফিস সূত্রে জানা গেছে, অফিসের কর্মকর্তা, সহকারী কর্মকর্তাসহ বিভিন্ন শাখার ৩৩টি পদ থাকলেও আছে মাত্র ১৪ জন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ১৯ পদ খালি রয়েছে, ফলে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না বিআরডিবি অফিস।

২০২২ সালের ১ নভেম্বর মোহাম্মদ নূর হোসেন চৌধুরী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর আর কোনো কর্মকর্তা কাউখালীতে যোগদান করেনি, পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে অতিরিক্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছেন। বর্তমানে জেলার ইন্দুরকানি উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মনজুর এলাহী অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। জনবল সংকট থাকার কারণে মাঠপর্যায়ে কোনো পরিদর্শক না থাকায় ঋণ কার্যক্রমে বিঘ্ন ঘটছে। সমিতির সদস্যরা ঋণ পরিশোধ করেও নতুন কোনো ঋণ পাচ্ছে না।

এ ব্যাপারে সমবায় সমিতির উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কচুয়াকাটি ম্যানেজার সাবেক ইউপি সদস্য শ্যামল কৃষ্ণ কর বলেন, এক বছর পূর্বে লোনের টাকা পরিশোধ করে ও নতুন কোনো লোন পাচ্ছি না ফলে আমাদের সমিতির কার্যকলাপ ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

এ ব্যাপারে সদ্য বিদায়ী সাবেক বিআরডিবির চেয়ারম্যান মো. হারুন অর রসিদ খান বলেন, বিআরডিবি কৃষকদের জন্য একটি আর্থিক প্রতিষ্ঠান। কিছু কর্মকর্তাদের গাফিলতি ও জনবল না থাকার কারণে বিআরডিবি অফিসের কার্যকলাপ বিলুপ্তির পথে। এখন আর কৃষকরা ক্ষুদ্রঋণ ও কৃষি সরঞ্জাম কৃষকরা পাচ্ছে না।

তিনি আরও বলেন, লোন চাইলে লোন দিতে চায় না, তারা বলেন লোন আদায় করবে কে।

এ ব্যাপারে কাউখালীতে অতিরিক্ত দায়িত্ব পালন কর্মরত পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মো. মনজুর এলাহী বলেন, জনবল সংকট থাকায় আমরা ভুক্তভোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। মাঠপর্যায়ে কোনো পরিদর্শক না থাকায় ঋণ কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

পিরোজপুর জেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপপরিচালক বিএম কামরুজ্জামান বলেন, কাউখালীতে জনবল সংকট সম্পর্কে আমরা অবগত আছি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিতভাবে অবগত করেছি । আশা করি, কিছুদিনের ভেতরে এ সমস্যার সমাধান হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/