• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ছাতকের ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড:সুফি আলম সোহেল গ্রেফতার

সেলিম মাহবুব , স্টাফ রিপোর্টার / ১৮৯ Time View
Update : সোমবার, ২৯ জুলাই, ২০২৪

ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত নেতা এডঃ সুফি আলম সোহেলকে গ্রেফতার করেছে ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) গোয়েন্দা পুলিশ। রবিবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাতক থানায় পুলিশের দায়েরী একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ছাতক থানার মামলা(নং-১৭ তাং-২০.০৭.২৪ইং,জি আর-১৫০/২৪ইং) এ মামলায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এডঃ সুফি আলম সোহেলকে গ্রেফতারের বিষয় নিশ্চিত

করেছেন সুনামগঞ্জ জজ কোর্টের আইনজীবী এডঃ মোঃ আলম উদ্দিন। গত ২০ জুলাই রাত ২.২০ ঘটিকার সময় সরকারি-বেসরকারি সম্পদ ও রাস্তায় চলাচলরত যানবাহনের ক্ষতি সাধনের লক্ষে গোবিন্দগঞ্জ সাদা পুলের পুর্ব পাশে অবস্থান ও সরকার পতনের উদ্দেশ্যে ষড়যন্ত্র করার অপরাধ এনে ছাতক থানায় 15(3),25 D, The Special Powers Act 1974 ধারায় একটি মামলা দায়ের করেন থানার এস আই মোঃ সিকন্দর আলী। এ মামলায় প্রধান আসামী করা হয়েছে সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলনকে। মামলায়

বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামাত-শিবিরের ১৫ জনের

নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৭০-৭৫ জনকে আসামী করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার করা হয় এডঃ সুফি আলম সোহেলকে। এ মামলায় আরো ২ আসামী জেল হাজতে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/