• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

Reporter Name / ২৫১ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

“বৃক্ষ দিয়ে সাজাই দেশ-সমৃদ্ধ করি বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট-২০২৪) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর বড় ময়দানে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
পরে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুর-এ- আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবাল রহিম এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ।
ভাষ্যকার হারুনুর রশিদের
সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর শহররআওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এস এম শামীম আলম সরকার বাবু, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামিম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ ওয়াহেদুল আলম আর্টিষ্ট, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিনা কুমারী রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ কুলসুম বেগম নার্গিসসহ দিনাজপুর বন বিভাগের কর্মকর্তা ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোছাঃ নুরুন নাহার, দিনাজপুর বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, কাহারোল বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম হেলাল ও উত্তর গোবিন্দপুর এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম রায়হান কবির।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
এর আগে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বড়মাঠস্থ বৃক্ষ মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নার্সারি মালিক অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বৃক্ষ মেলায় হর্টিকালচার সেন্টার, বিএডিসি, বরেন্দ্র, ব্র্যাক নার্সারি, বনায়ন নার্সারি, রানা নার্সারি, ওয়ার্ল্ড ভিশন, মেটাল বায়োটেক নার্সারি, বন্ধুসহ ৮৫টি নার্সারি’র স্টল অংশগ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/