• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ ও বিএনপি’র গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে 

Reporter Name / ২৩৯ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মারা মাগফেরাত কামনায় গায়েবী জানাজা করেছে ঠাকুরগাঁও জেলা গণতান্ত্রিক আন্দোলন সমমনা দল। এতে অংশনেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। অপরদিকে নিহত ছাত্রলীগ নেতার আত্মার মাগফেরাত কামনায় গায়েবী জানাজা আদায় করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

 

বুধবার (১৭ জুলাই) দুপুর আড়াই টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ন্যায্য ও যৌক্তিক। বিশ্বাসযোগ্য উদ্যোগ নেওয়ার পরিবর্তে ছাত্র-তরুণদের এই আন্দোলনে যেভাবে পরিকল্পিতভাবে বলপ্রয়োগ করা হয়েছে এবং সরকারি দলের ছাত্রসংগঠন ছাত্রলীগসহ তাদের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় সারাদেশে হামলা, আক্রমণ ও গুলিবর্ষণ করা হয়েছে, গণমাধ্যমের সংবাদ অনুযায়ী এখনও পর্যন্ত ৭ জনকে হত্যা হয়েছে। এই ঘটনায় আমরা ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

বক্তব্যে শেষে নিহত শিক্ষার্থীদের আত্মারা মাগফেরাত কামনায় গায়েবী জানাজার নামাজ আদায় করেন তারা।

 

অপরদিকে দুপুর সাড়ে ৩ টার দিকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গায়েবী জানাজা আদায় করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ স ম গোলাম ফারুক রুবেল, প্রচার সম্পাদক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

জানাজা শেষে নিহত ছাত্রলীগ নেতার আত্মারা মাগফেরাত কামনায় দোয়া করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/