• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

কুমিল্লায় এএসিসহ দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ, পরে পুলিশের গাড়ি ভাঙচুর

শাহাদাত কামাল শাকিল , বিশেষ প্রতিনিধি / ২৯৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুর করেছেন কোটা সংষ্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় পুলিশের এক এএসপিসহ দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন তারা। কোটা সংষ্কার আন্দলনের দাবিতে মঙ্গলবার (১৭ই জুলাই) বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ এবং কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন। এসময় কিছু শিক্ষার্থীরা এএসপিসহ দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। অন্যদিকে কিছু শিক্ষার্থী থানার ওসির গাড়ি ভাঙচুর করেন। এসময় গাড়িতে অবস্থান করা চার পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ পিছু হটে শহরের প্রবেশ মুখে অবস্থান নেন। আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং এক সাধারণ নাগরিকের একটি মোটরসাইকেল ভাঙচুর করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অতিরিক্ত পুলিশ সুপার নামজুল হাসান বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক সময় পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/