• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

পুবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সেলিম মাহবুব , স্টাফ রিপোর্টার / ৩০০ Time View
Update : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

পুবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ছাতকের ইসলামপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্যাকেটজাত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইসলামপুর ঈদগাহ থেকে ২৫০ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিক বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবারী ব্যাংক সিলেট পশ্চিম অঞ্চলের উপ মহা ব্যবস্থাপক মোশাহিদুল্লাহ। ইসলামপুর ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সোহেলের সভাপতিত্বে এবং পুবালী ব্যাংক দোয়ারা উপজেলার বাংলাবাজার উপ শাখার কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে পুবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার সহকারী মহা ব্যবস্থাপক মাহমুদুন্নবী, গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক কায়ছার আহমদ, ছাতক শাখার ব্যবস্থাপক রুহুল আমিন তালুকদার, ছাতক উপ শাখা ব্যবস্থাপক রেজাউর রহমান, বাংলাবাজার উপ শাখা ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, সিলেট পশ্চিম অঞ্চলের প্রিন্সিপাল অফিসার নিউটন তালুকদার, ছাতক শাখার কর্মকর্তা ফয়সাল আহমদ, ছাতক উপ শাখার কর্মকর্তা রিয়াজ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন। ব্যাংক কর্মকর্তারা জানান, ছাতকে ৩০০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২৫০ প্যাকেট ইসলামপুর ইউনিয়নে এবং বাকী ৫০ প্যাকেট পৌর শহরের ফকিরটিলা এলাকায় বিতরণ করা হয়েছে। পুবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে সিলেট বিভাগে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫ লাখ পরিবারের হাতে পৌছে দেয়া হয়েছে এসব ত্রাণ সামগ্রীর প্যাকেট। সাড়াদেশ জুড়ে পুবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/