• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে গভীর রাতে তিন শিশু উদ্ধার ১ জনকে হস্তান্তর

Reporter Name / ২৬৩ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

মোঃইয়াছিন আলী, স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকা থেকে ৩ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তারা হলো, রাজধানী ঢাকার সবুজ বাগ থানার দক্ষিণগাঁও ২ নম্বর গলি এলাকার মমতাজ হোসেনের ছেলে মোহাম্মদ আসিফ (১৩), হাতিরঝিল থানার শিশুপার্ক সংলগ্ন রফিকুল ইসলামের ছেলে আল আমিন (১২) ও টাঙ্গাইল সদর উপজেলার কাশিপুর গ্রামের সবুজ আলীর ছেলে জিসান (১০)। সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, গত শুক্রবার রাতে ঢাকার কমলাপুর থেকে ২ শিশু এবং টাঙ্গাইল থেকে ১ শিশু সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে উঠে এবং সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে এসে নেমে ঘোরাফেরা করছিল। ওইদিন রাত আনুমানিক দেড়টার দিকে টহল পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের জিজ্ঞাসাবাদে তাদের নাম ঠিকানাসহ উল্লেখিত তথ্য দেয়। এ তথ্যর ভিত্তিতে সংশ্লিষ্ট থানায় তথ্য পাঠানো হয়েছে। ট্রেনে চড়ে সিরাজগঞ্জে আসার বিষয়ে তারা কিছু বলতে পারেনি। তবে তারা দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করলেও এখন পড়াশোনা করে না। গতকাল শনিবার সন্ধ্যার দিকে আল আমিনকে তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় পুলিশের হেফাজতে থাকা অপর ২ শিশুকে রাতেই হস্তান্তর করা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/