• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট পেলেন শান্ত

রাজিব হোসেন, ক্রাইম রিপোর্টার / ২৪৮ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা ক্রেস্ট পেলেন বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত।

অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যাবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৪ পালিত হয়েছে।
জনসংখ্যা দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাাই) বেলা ১১ টায় বাগেরহাট সিভিল সার্জন অফিসে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. খালিদ হোসেন।

উক্ত অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ চেয়ারম্যানের সম্মাননা’ হিসেবে শান্তকে প্রশংসাপত্র ও ক্রেস্ট প্রদান করেন বাগেরহাট জেলা প্রশাসক উপসচিব মোহা. খালিদ হোসেন। শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরে পড়ারোধ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা করার স্বীকৃতি স্বরুপ তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের পদক পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত বলেন, এ গৌরব শুধু আমার একার নয়, উপজেলাবাসীর ভালবাসা ও তাদের পূর্ণ সহযোগিতায় আজ আমি জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে আমি শরণখোলা উপজেলাবাসীর সেবা করে যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/