• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নবম ও দশম শিক্ষার্থীদের মাঝে যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতা অনুষ্ঠান সম্পন্ন

মোঃ জাহিদুল ইসলাম শিহাব, স্টাফ রিপোর্টার / ৩৬৯ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

যৌতুককে না বলুন, বাল্যবিবাহকে না বলুন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে ১৪ জুলাই ২০২৪ খ্রিঃ দুপুরে  সন্দ্বীপে শিক্ষার্থীদের নিয়ে যৌতুক ও বাল্যবিবাহ বিরোধী এক সচেতনতামূলক সভা  মগধরা স্কুল এন্ড কলেজের   অডিটোরিয়ামে  সভা অনুষ্ঠিত হয়ছে।

 

এ সময় যৌতুক ও বাল্যবিবাহ কে না বলে শপথ গ্রহণ করে নবম ও দশম শ্রেণীর ৩ শতাধিক  শিক্ষার্থী।সভার আয়োজক ছিল  যৌতুক ও বাল্যবিয়ে বিরোধী ফোরাম সন্দ্বীপ উপজেলা শাখা  এবং বীর প্রতীক কর্নেল (অব.) মো. দিদারুল আলম ফাউন্ডেশন।

 

যৌতুক ও বাল্যবিবাহ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক  সম্পাদক অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসানের  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে  ভার্চুয়ালি বক্তব্য রাখেন- আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর প্রতীক কর্নেল মো. দিদারুল আলম।

 

যৌতুক ও বাল্যবিবাহ ফোরাম সন্দ্বীপ শাখার প্রধান   সমন্বয়ক ও বাংলাদেশ প্রেস ক্লাব, সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমনের  সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মগধরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ দিদার হোসেন, বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, মগধরা স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক  বিমল চন্দ্র দাশ, মগধরা স্কুল এন্ড কলেজের ম্যানজিং কমিটির সদস্য  বীর মুক্তিযোদ্ধা  আবুল বাশার, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার, মগধরা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রাকিবুল মাওলা, অর্থনীতি বিভাগের প্রভাষক দেলোয়ার হোসেন সাঈদ, বাংলাদেশ প্রেস ক্লাব, সন্দ্বীপ উপজেলা শাখার প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব, ছাত্র ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মুশফিকুল হোসেন, সাইমা বেগম, সামির, আবছার, আবু সৈয়দ, ইসমাইল হোসেন সাফাত, নিশা, জান্নাত সাইমা, জান্নাতুল ফেরদৌস।

 

সর্বশেষ অনুষ্ঠানে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন সচেতনতা মূলক বক্তব্য রাখায় ১০ জন  শিক্ষার্থীকে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/