• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ডোমারে গলায় ফাঁস টানানো অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার!

সোহেল রানা , স্টাফ রিপোর্টার / ২২৬ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

নিলফামারীর ডোমারে নিজ বাড়ির বারান্দায় গলায় ফাঁস টানানো অবস্থায় সৌরভ সরকার হৃদয় (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ই জুলাই) সকালে উপজেলার ডোমার পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকার নিজ বাড়ির বারান্দা থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত ৩টার দিকে সৌরভের প্রতিবন্ধী চাচা শামসুদ্দিনের চিৎকারে সবাই এগিয়ে আসলে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় বারান্দায় তাঁর মরদেহ ঝুলতে দেখতে পান সবাই। এছাড়া তাঁর ঘরের দরজা খোলা ও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

তাঁর স্বজনদের দাবি, সৌরভের সাথে কারো কোনোরকমের ঝগড়া-বিবাদ নেই। সে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার ও স্বজনদের।

নিহত সৌরভ সরকার হৃদয় ডোমার পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকার মৃত চানু মিয়ার পুত্র।

এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছিল। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। সুষ্ঠু তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর রহস্য উদঘাটন করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/