• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

জৈন্তাপুরে পুলিশের অভিযানে এক ট্রাক ভারতীয় চিনি জব্দ, ২ জন আটক 

সেলিম মাহবুব ,স্টাফ রিপোর্টার  / ২২৪ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে শুক্রবার (১২ জুলাই) দিন গত রাত অভিযান চালিয়ে উপজেলার ফতেহপুর ইউনিয়নের চান্দঘাট এলাকার সড়ক থেকে ট্রাকে ভর্তি ৩১৫ বস্তা চিনি সহ ট্রাক জব্দ করে ২ চোরাকারবারিকে আটক করেছে। থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল লতিফের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চান্দঘাট গ্রামের ব্রিক সলিং রাস্তায় ট্রাকে ভর্তি ৩১৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে জব্দ এবং ২ চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ভূলুয়াপাড়ার আমির হোসেনের পুত্র মো: খোকন মিয়া (৪৭), ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার তাপাল বাড়িয়া গ্রামের সামছুল হকের পুত্র মো: আলীম (৪৫)। এসময় জৈন্তাপুরের চোরাকারবারি দলের এক সদস্য হরিপুর গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র কামরুল ইসলাম (৪৭) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩১৫ বস্তা ভারতীয় চিনি, ট্রাক জব্দ ও দুইজন চোরাকারবারিকে আটক করা হয়। পালিয়ে গেছে এক চোরাকারবারি। আটক ২ জন সহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/