• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

কুবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ২৬,পরে মহাসড়ক দখলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা

শাহাদাত কামাল শাকিল ,ব্যুরো চিফ / ২১৩ Time View
Update : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে অবস্থান নেন তারা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে। বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিতে দেখা গেছে। এসময় মহাসড়কে শিক্ষার্থীদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা হয়। এতে প্রাথমিকভাবে সাংবাদিকসহ অন্তত ২৬ জন আহত হয়। বৃহস্পতিবার বিকাল সোয়া তিনটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করার উদ্দেশ্যে বের হলে বিশ্ববিদ্যালয়ের পাশে আনসার ক্যাম্প সংলগ্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও ডিবির প্রায় শতাধিক সদস্য শিক্ষার্থীদের বাধা দিতে গেলে প্রথমে ধস্তাধস্তি হয়। এরপর আবাসিক হল ও মেসের প্রায় ৮০০-১০০০জন শিক্ষার্থী এসে যুক্ত হয়ে পুলিশের বাধা অতিক্রম করে অগ্রসর হতে চাইলে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। এরপর শর্টগান দিয়ে কয়েক রাউন্ড গুলির পাশাপাশি টিয়ারশেল নিক্ষেপ করে। যা কিছুক্ষণ পর তুমুল সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে এমন সংঘর্ষে ২৬ এর অধিক শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশবআহত হয়েছেন বলে জানা গেছে। পরে তাদেরকে তিনটি এ্যাম্বুলেন্সযোগে সদর মেডিকেলে পাঠানো হয়। বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত এএসপি এমরানুল হক মারুফ বলেন, প্রতিদিন এভাবে রাস্তা ব্লক করে রাখা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। তাই আমরা আজ শিক্ষার্থীদের বাধা দিতে আমরা এখানে এসেছি। শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে আমরা পরে ব্যবস্থা নেব। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশকে দেখে উত্তেজনামূলক স্লোগান দিতে থাকে। যার ফলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু শিক্ষার্থীরা নির্দেশ অমান্য করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিকে চলে আসে। শিক্ষার্থীরা মহাসড়কে থাকলেও পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/