• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কানাইঘাটে অবৈধ বালু উত্তোলন : মারামারি-অভিযোগ

Reporter Name / ২৫০ Time View
Update : সোমবার, ৮ জুলাই, ২০২৪

সিলেট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে। উপজেলার বড়দেশ বাজার ও বড়দেশ দক্ষিণ এলাকায় একাধিক হাইড্রলিক ড্রেজার দিয়ে বালু ঊত্তোলনের ফলে নদী ভাঙ্গনে অত্র এলাকা ও বাজারসহ বিস্তর এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে রোববার (৭ জুলাই) উপজেলা প্রশাসন পুলিশ নিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন।

ঘটনার জের ধরে অবৈধ বালু উত্তোলনকারীদের কিছু লাঠিয়াল বাহিনীর হামলায় উপজেলার নিজ বড়দেশ গ্রামের শরীফ আহমদ (২৭) নামে এক যুবক কে বড়দেশ বাজারে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়েছে ।

ঘটনাটি বেলা ২ ঘটিকার সময় বড়দেশ বাজারে শাকিল আহমদের দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে হামলায় আহত শরীফ আহমদ কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

পরে শরীফ আহমদ বাদী হয়ে এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় কানাইঘাট থানায় ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন-কানাইঘাট উপজেলার নিজ বড়দেশ গ্রামের টাকায় কেনা লাঠিয়াল বাহিনী বশির উদ্দিনের পুত্র শরীফ উদ্দিন ও মুসলিম উদ্দিন এবং একই গ্রমের মৃত নছিরুল হকের পুত্র রাসেল আহমদ।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম সরদার অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন-প্রাথমিক তথ্যের সত্যতা পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/