• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

জাতিসংঘকে বৃক্ষ রোপণ অভিযানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন আফ্রিকান নেতৃবৃন্দ

Reporter Name / ২৬৪ Time View
Update : শনিবার, ৬ জুলাই, ২০২৪

 

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষ রোপণে এক দশককে অগ্রাধিকার দেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন আফ্রিকান নেতৃবৃন্দ। কঙ্গোদে এক শীর্ষ সম্মেলনের শেষে প্রকাশিত ঘোষণাপত্র অনুযায়ী তারা এমন আহ্বান জানান। খবর এএফপি’র।
ঘোষণায় বলা হয়, নেতারা সেপ্টেম্বরে নিউইয়র্কে বার্ষিক সমাবেশের আগে পরিকল্পনাটিকে ‘আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদ কর্তৃক একটি প্রস্তাব গ্রহণের’ আহ্বান জানিয়েছেন।
কঙ্গোর রাজধানী ব্রাজাভিলে এ সপ্তাহে কয়েক দিনের আলোচনার আয়োজন করা হয়। এতে বিশেষজ্ঞ, আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি এবং প্রযুক্তিগত ও আর্থিক অংশীদাররা অংশগ্রহণ করেন।
এ শীর্ষ সম্মেলনে আফ্রিকার ছয় দেশের নেতারা যোগ দেন। সম্মেলনটি ২০২৩ সালে মিশরে কপ২৭-এ কঙ্গোর প্রেসিডেন্ট ডেনিস সাসু এনগুকয়েসোর চালু করা ‘আফ্রিকান এবং বিশ্বব্যাপী বনায়ন ও পুনঃবনায়নের দশকের’ অংশ।
সাসু এনগুয়েসোর পাশাপাশি এ সম্মেলনে যোগ দেওয়া আফ্রিকার অন্য নেতাদের মধ্যে রয়েছেন- ঘানার নানা আকুফো-আদো, গিনি-বিসাউ এর উমারো সিসোকো এমবালো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ফস্টিন আর্চেঞ্জ তোয়াদেরা, গ্যাবনের ব্রাইস অলিগুই এনগুয়েমা ও ইথিওপিয়ার সাহেলে-ওয়ার্ক জেউদে।
শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে জলবায়ু পরিবর্তন এবং এর পরিণতি মোকাবেলায় আরো গাছ লাগানোর উদ্যোগ বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ- তা জাতিসংঘকে উপলব্ধি করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/