• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নাইজেরিয়ায় একাধিক আত্মঘাতি হামলায় ১৮ জন নিহত

Reporter Name / ৩৬১ Time View
Update : রবিবার, ৩০ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শনিবার একাধিক আত্মঘাতি হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৯ জন মারাত্মকভাবে আহত হয়েছে। জরুরি সেবাসমূহ এ কথা জানিয়েছে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তিনটি হামলার একটি গোওজা শহরের এক বিয়ের অনুষ্ঠানে চালানো হয়। পিঠে বেঁধে রাখা এক শিশুকে নিয়ে এক নারী বিয়ের আনুষ্ঠানিকতার মাঝামাঝি সময়ে বিস্ফোরণ ঘটায়।

অন্য হামলাগুলো একটি হাসপাতাল ও বিয়ের অন্ষ্ঠুানের আহতদের লক্ষ্য করে চালানো হয়।
বর্নো রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এসব হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছে।
সংস্থা প্রধান বারকিন্ডো সাইদো বলেছেন, নিহতদের মধ্যে গর্ভবতীসহ নারী, পুরুষ ও শিশু রয়েছে।
মারাত্মক আহত ১৯ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
উল্লেখ্য, বোকো হারাম জঙ্গিরা ২০১৪ সালে গোওজা শহরটি দখল করে। পরে নাইজেরিয়ার সামরিক বাহিনী ২০১৫ সালে চাদের বাহিনীর সহায়তায় গোওজা পুনরুদ্ধার করে। তবে সে সময় থেকে বোকো হারাম এ অঞ্চলে তাদের হামলা অব্যাহত রেখেছে।
সহিংসতায় এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি লোক নিহত এবং প্রায় ২০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।
কেবল নাইজেরিয়ায় নয়, সহিংসতা ছড়িয়েছে নাইজার, ক্যামেরুন এবং চাদ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/