• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

তিতাস গ্যাস আর্দশ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন, কম্পিউটার ল্যাব উদ্বোধন

Reporter Name / ২৮৯ Time View
Update : বুধবার, ১২ জুন, ২০২৪

সোহরাওয়ার্দী : তিতাস গ্যাস আর্দশ উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন (৪র্থ তলা পূর্বাংশ) ও কম্পিউটার ল্যাব-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার১২ জুন ডেমরাস্থ তিতাস গ্যাস আর্দশ উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন (৪র্থ তলা পূর্বাংশ) ও কম্পিউটার ল্যাব -এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক,প্রকৌঃ মোঃ হারুনুর রশীদ মোল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি ও কোম্পানির মহাব্যবস্থাপক/উপ-ব্যাবস্থাপনা পরিচালক (ডিএমডি) রাজীব কুমার সাহা, আবিডি, গাজীপুর, মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) তওহিদুল ইসলাম, মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন ডিভিশন) সত্যজিৎ ঘোষ, মহাব্যবস্থাপক/উপ-ব্যাবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, মহা ব্যবস্থাপক (আইসিটি) মোঃ তারিক আনিস খান।

প্রধান অতিথির বক্তব্যে তিতাস গ্যাসের ব্যাবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লাহ বলেন, “শিক্ষার্থীরা যেন এই বিশ্বায়নের যুগে তথ্যপ্রযুক্তির জ্ঞানের আলোয় আলোকিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সহযোদ্ধা হতে পারে সেজন্য তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব চালু করে প্রতিটি কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে, নিজস্ব ওয়েব সাইট চালু করা হয়েছে এবং ল্যাব চালাতে যা দরকার এজন্য জিএম আইসিটি কে নির্দেশনা দেয়া হয়েছে। স্মার্ট জাতি গঠনে কম্পিউটার ল্যাব জরুরি। আমরা সেটা বাস্তবায়ন করলাম। এখন স্মার্ট নাগরিক তৈরি করার দায়িত্ব অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগনের।আশা করি তারা সেটা পারবেন। ”

এ সময় তিতাসের এমডি শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওবায়দুল ইসলাম সহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা-শিক্ষকবৃন্দ ও তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সদস্য এবং শিক্ষার্থীরা।উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক হাফেজ মোঃ নুরুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/