• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝালকাঠিতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসরাত জাহান সোনালীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৫০ Time View
Update : বুধবার, ১ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইসরাত জাহান সোনালীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১ মে বুধবার রাত ৮টায় সদর উপজেলার নতুল্লাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ বারইয়ারায় ঝালকাঠি মহিলা আওয়ামী লীগের সভাপতি ও টানা তিন বার নির্বাচিত, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাত জাহান সোনালীর হাস প্রতীকের উক্ত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নতুল্লাবাদ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান নজরুল ইসলাম জাহাঙ্গীর সরদার। ৪নাম্বার ওয়ার্ড সদস্য  মোহাম্মদ তাজুল ইসলাম, এছাড়া এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তারা তাদের বক্তব্যে ইসরাত জাহান সোনালীর জনপ্রিয়তা ও হাস প্রতীককে সমর্থন জানিয়ে বিজয়ী করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

 

জনসভায় স্বতস্ফূর্তভাবে উপস্থিত শত শত ভোটারদের উদ্দেশ্যে ইসরাত জাহান সোনালী বলেন, দক্ষ নেতৃত্বের ধারা অব্যাহত রাখতে উন্নত ও স্মার্ট উপজেলা গড়তে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের বার বার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নয়; আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে এসেছি। আশাকরি আগামী ২১ মে নির্বাচনে এভাবে আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে হাস প্রতীকে ভোট দিয়ে আমাকে পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করবেন।
সোনালী আরো বলেন, আমি আপনাদের সন্তান। তাই সেই সন্তান হিসেবে সকলের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত শত শত ভোটাররা তাদের ভোট দিয়ে জয়যুক্ত করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/