• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

এক দিনে বঙ্গবন্ধু সেতুতে ২ কোটি ৩৫ লাখ টাকার টোল আদায়

Reporter Name / ৩৫৯ Time View
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

খবর জনতা ডেস্ক:

শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে শনিবার (৬ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৮ হাজার ৭১০ যানবাহন পারাপার হয়েছে। এ থেকে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বঙ্গবন্ধু সেতু সাইট অফিস।

এরমধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১৬ হাজার ৪৭৪ যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় এক কোটি ২৪ লাখ ১৮ হাজার ৮০০ এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১২ হাজার ২৩৬ যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ১১ লাখ ৩১ হাজার টাকা।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরবঙ্গগামী ও ঢাকামুখী মোট ২৪ হাজার ১৮ যানবাহন পারাপার হয়েছিল। এ থেকে ২ কোটি ১১ লাখ ১১ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়। এ দুই দিনে সেতু দিয়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি চলাচল করেছে।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো: আহসানুল কবীর পাভেল জানান, ঈদের ছুটির আগেই মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ছে। তবে, যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮ টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/