• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সাঁতার শিখতে এসে শাবিপ্রবিতে পুকুরে ডুবে বহিরাগত শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name / ২৭৩ Time View
Update : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

সাঁতার শিখতে এসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুকুরে ডুবে বহিরাগত কলেজপড়ুয়া অর্ণব তালুকদার নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-সংলগ্ন পুকুরে ডুবে এ শিক্ষার্থীর মৃত্যু ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সাঁতার শিখতে এসে এ শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। পুলিশ এ বিষয়টি তদন্ত করে দেখছে।

তিনি আরও বলেন, এ পুকুরে নেমে সাঁতার না কাটতে নির্দেশনা দেওয়া আছে। তারপরেও অনেকে সাঁতার কাটে। সবাইকে এ পুকুরে নেমে সাঁতার না কাটতে আবারও কঠোরভাবে বলা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, পুকুরে গোসল করতে নামার পর ডুব দিয়ে অনেকক্ষণ না উঠলে উপস্থিত লোকজন অর্ণবকে ডাকাডাকি শুরু করে। পরবর্তীতে সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুর থেকে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সযোগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অর্ণব তালুকদার সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ মোল্লাবাড়ি এলাকায় থাকে বলে জানা গেছে। তার বাবার নাম কৃতিশ তালুকদার। মৃত অর্ণব সিলেটের শাহ খুররম ডিগ্রি কলেজের ইন্টার ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/